নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনা: ভোটের আগে শেষ প্রচারে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে রোডশো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বেলা দেড়টা নাগাদ তিনি ভান্ডারখোলা এলাকায় হেলিকপ্টারে আসেন । সেখান থেকে সরাসরি চৌবেড়িয়ায় চলে যান৷
চৌবেড়িয়া থেকে প্রার্থী স্বপন মজুমদার ও কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোডশো করলেন তিনি।সুসজ্জিত গাড়িতে গোপালনগর নহাটা সড়ক ধরে প্রায় ৭ কিলোমিটার রোডশো করলেন তিনি। রাস্তার পাশে বহু মানুষ দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানালেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলিপ ঘোষ বলেন "মালদাতে আমাদের প্রার্থীকে গুলি করা হয়েছে। মানিক তলায় কল্যান চৌবের সঙ্গে ধাক্কা ধাক্কি করা হয়েছে। কালনাতে কর্মীকে হত্যা করা হয়েছে।
যারা ভোটে হেরে গিয়েছে একাধিক জায়গায় হিংসার মাধ্যমে বাকি ভোট তাকে লুট করার চেষ্টা করছে মানুষ বোম বন্দুকের ভয়কে উপকার করেই ভোট দিচ্ছে৷ টিএমসি এবার ১০০র নিচে যাবে। গুন্ডা বদমাইশদের রাজনীতি এবার বাংলায় বন্ধ হবে।

No comments:
Post a Comment