রাজনৈতিক সভায় একটু অন্য মেজাজে দেখা গেল তারকা সাংসদ দেব-কে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

রাজনৈতিক সভায় একটু অন্য মেজাজে দেখা গেল তারকা সাংসদ দেব-কে

 



নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের কামারপাড়া হাটে দেবের রাজনৈতিক সভায় একটু অন্য মেজাজে ধরা দিলেন চলচ্চিত্র জগতের এই নায়ক। প্রথমেই এসে সবাইকে চমকে দিয়ে করোনা নিয়ে বলতে শুরু করেন। সামাজিক দূরত্ব হয়তো মানা যাচ্ছে না, কিন্তু সবাই যেন মাস্ক ব্যবহার করেন স্যানিটাইজার ব্যবহার করেন, তার জন্য অনুরোধ করেন অভিনেতা।


তিনি বলেন, নেতাদের কাজ মানুষদের বাঁচানো তাদের রক্ষা করা। ভোট আসবে ভোট যাবে কিন্তু মানুষকে বাঁচতে হবে তাই করোনার জন্য সচেতনতা অবলম্বন জরুরি । 


তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে হয়েছিল একটু অন্য ধরনের বক্তব্য উপস্থাপন। তিনি বলেন ২০২১ এর নির্বাচন হচ্ছে অন্য প্রেক্ষিতে এই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ করতেন ভোটে দাঁড়ানোর জন্য তিনি হয়তো দাঁড়াতেন না। কারণ ধর্ম নিয়ে রাজনীতি তিনি পছন্দ করেন না। 


এবারের ভোটে ধর্মই মুখ্য ইস্যু। যদি মানুষ বাঁচে তাহলে ধর্ম থাকবে, আর যদি ধর্ম সামনে এসে যায় তাহলে মানুষ বাঁচবে না। ২০২১ এর বিধানসভা নির্বাচন তাই অবশ্যই উন্নয়নকে সামনে রেখেই হওয়া উচিত। মানুষ তাদের বিচার বুদ্ধি অনুযায়ী ভোট দেবে। 


মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তথা বাংলার মানুষের কথা চিন্তা করেন তাদের উন্নয়নের কথা চিন্তা করেন সাধারণ মানুষ নিশ্চয়ই সেটা উপলব্ধি করেছেন। দিল্লি থেকে আসা নেতারা কোন প্রকল্পের কথা বলছেন না শুধু কে কত বড় চোর সেটা প্রমাণ করতেই ব্যস্ত।


No comments:

Post a Comment

Post Top Ad