নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্র সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী কমলেশ চ্যাটার্জি গোপালের সমর্থনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর একটি জনসভা করার কথা ছিল ভরতপুর বিধানসভা কেন্দ্রের আমলায় অঞ্চলে।
কিন্তু ৪৮ ঘণ্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হোম আইসোলেশনে থাকার জন্য শেষ মুহূর্তে সভা বাতিল হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। আমলায় অঞ্চলে অধীর বাবুর সভা বাতিল হওয়ায় হতাশ ভরতপুর বিধানসভার কংগ্রেস কর্মীরা।

No comments:
Post a Comment