প্রতি বছরের ন্যায় এ বছরও জটেশ্বরে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজো পুজো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

প্রতি বছরের ন্যায় এ বছরও জটেশ্বরে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজো পুজো

 


নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার: বাসন্তী পুজো আজও সাড়ম্বরে পালিত হয় জটেশ্বর সন্ন্যাসী তলায়। নিয়ম নিষ্ঠার সাথে ঢাক কাঁসর বাজিয়ে পালিত হয় বাসন্তী পূজা।সোমবার সেই পুজো শুরু হল ফালাকাটা ব্লকের জটেশ্বর সন্ন্যাসী তলায়। 


স্থানীয়রা পুজোর দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন। জানা গিয়েছে, জটেশ্বর সন্ন্যাসী তলায় স্থায়ী মন্দিরে আয়োজন করা হয়েছে এই বাসন্তী পুজোর। দীর্ঘ ২৮ বছর ধরে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই বাসন্তী পুজো হয়ে আসছে।


 জানা গিয়েছে, ঐতিহ্যবাহী এই পুজোর আগামী কাল অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত ধুমধাম করে চলে মায়ের আরাধনা। নবমীর সন্ধ্যা বেলায় ঢাক-ঢোল সহকারে বাসন্তী মায়ের আরতি দেখতে ভিড় জমান বিভিন্ন প্রান্তের বহু মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad