নিজস্ব প্রতিনিধি,মালদা: বিধানসভা নির্বাচন আর কিছুদিন রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নিয়ে জোরকদমে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থী ভোট প্রচারে ব্যাস্ত।
সেই মতে হবিবপুর বিধানসভার অন্তর্গত সংযুক্ত মৌচা প্রাথী ঠাকুর টুডু সমর্থনে সোমবার দুপুরে বামনগোলা সংযুক্ত মোর্চার ডাকে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় প্রকাশ্য সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
হবিবপুর বিধানসভার সিপিএমের প্রার্থী ঠাকুর টুডু সমর্থনে জনসভা করতে আসেন সিপিআইএম রাজ্য কমিটির লড়াকু নেত্রী দীপ্সিতা ধর ও গীতশ্রী সরকার । এদিনের এই জনসভায় প্রধান বক্তাকে নিয়ে প্রথমে পাকুয়াহাট দলীয় কার্যালয়ে থেকে মিছিল বের হয়।
যা গোটা পাকুয়াহাট এলাকা পায়ে হেঁটে প্ররিক্রমা করে পরে পাকুয়াহাট নতুন বাস ষ্টান্ডে পথ সভা করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংযুক্ত মোর্চা নেত্রী প্রধান মন্ত্রী ও মূখ্যমন্ত্রী কে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তীব্র কটাক্ষ করেন। এদিনের এই সমাবেশে বাম ও কংগ্রেসের কর্মীরাদের নিয়ে করা হয়।
এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-দীপ্সিতা ধর এসএফআইয়ের সর্বভারতীয় সহ সম্পাদিকা, গীতশ্রী সরকার এসএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সহ হবিবপুর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী ঠাকুর টুডু, সিপিআইএম বামনগোলা মহিলা নেত্রী ছবি দেব, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস,সিটুর জেলা সম্পাদক প্রণব দাস, কংগ্রেসের বামনগোলা ব্লক সভাপতি হরিপদ বৈরাগী প্রদেশ কংগ্রেস সদস্য জয়ন্ত সরকার সহ বাম ও কংগ্রেসের অনান্য নেতৃত্ব ও কর্মীরা।

No comments:
Post a Comment