"ভিক্ষে নয়, চাইছি ঋন, তৃনমূল কে ভোট দিন" -জনগণের কাছে আবেদন মমতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

"ভিক্ষে নয়, চাইছি ঋন, তৃনমূল কে ভোট দিন" -জনগণের কাছে আবেদন মমতার



নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: " ভিক্ষে নয়, চাইছি ঋন, তৃনমূল কে ভোট দিন " সাধারন মানুষের কাছে এসে নির্বাচনী জনসভায় এমন ভাবেই ভোট প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।  


সোমবার উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জেলায় তিনটি নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  এদিন প্রথম সভাটি করেন চাকুলিয়া বিধানসভা এলাকায়। 


এরপর বেলা সাড়ে বারোটা নাগাদ হেমতাবাদ থানার মহারাজা হাট হাইস্কুল ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। রায়গঞ্জ, হেমতাবাদ, করনদিঘী ও ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তৃনমূল সুপ্রিমো।  


মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, 'ভিক্ষে নয় ঋন চাই', তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়ে আবারও তৃনমূল কংগ্রেসের সরকারের সরকার গড়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলে, বিজেপি বহিরাগদের নিয়ে এসে টাকা ছড়ানোর পাশাপাশি এই রাজ্যে কোভিড ছড়াচ্ছে। 


বিজেপির সাথে জোট বেঁধে নির্বাচন কমিশন ভোট একদিনে করল না। মোদিজির ২৩ তারিখে এরাজ্যে জনসভা আছে সেজন্যই কমিশন এই কাজ করছে। তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়ে দুয়ারে রেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ভাতা এবং কৃষকদের প্রতি একর ১০ হাজার টাকা করে প্রদানের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী । 


 একটি ভোটও বিজেপিকে নয়৷ তৃনমুলকে না জেতালে বাংলা শেষ হয়ে যাবে বলে জানালেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। 



No comments:

Post a Comment

Post Top Ad