ক্ষমতায় এলে শীততাপনিয়ন্ত্রিত গোবরডাঙ্গা হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি মিঠুন চক্রবর্তীর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 April 2021

ক্ষমতায় এলে শীততাপনিয়ন্ত্রিত গোবরডাঙ্গা হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি মিঠুন চক্রবর্তীর

 


নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনা: গাইঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের সমর্থনে গোবরডাঙ্গার সুভাষপল্লি উজ্জ্বল সংঘ মাঠে হেলিকপ্টার করে এসে আদিবাসী সংঘের মাঠে জনসভা করতে আসেন মিঠুন চক্রবর্তী আর এই জনসভা মঞ্চে দাঁড়িয়ে এই বললেন ক্ষমতায় এলে গোবরডাঙ্গা হাসপাতাল করে দেব আর সেই হাসপাতালের জেনারেল বেডও থাকবে শীততাপ নিয়ন্ত্রিত।


আর এই হাসপাতাল করবে সুব্রত আমি থাকবো পেছনে, আর কিভাবে না হয় সেটা আমি দেখবো। তাই গোবরডাঙা হাসপাতাল হবেই।আমি যা বলি তা করে দেখাই তাই ক্ষমতায় এসে আগামী ছয় মাসের মধ্যে সোনার বাংলা গড়বো।সভামঞ্চে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন এমএলএ ফাঁটাকেষ্ট ওই বইটা দেখবেন আমি কি কি করবো তাহলে বুঝতে পারবেন।


মিঠুন চক্রবর্তী বলেন,সোনারবাংলা তৈরি করতে গেলে ভোট দিতে হবে সুব্রত কে এবং জেতাতে হবে তাকে এমনটাই বললেন মিঠুন চক্রবর্তী।সভামঞ্চ থেকে দর্শকদের উদ্দেশ্যে তিনি তার সেই সিনেমার ডায়লগ,"মারব এখানে" বলে বাকিটুকু তিনি নিজে মুখে না বললেও দর্শকরা বললেন লাশ পড়বে শ্মশানে।


পাশাপাশি "আমি"বলেই থেমে গেলেন অন্যদিকে দর্শকরা বলেন,জল ঢোড়াও নই পুরো জাত গোখড়ো তাই এক ছোবলেই শেষ।তবে সভা মঞ্চে দাঁড়িয়ে এদিনের সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা।

No comments:

Post a Comment

Post Top Ad