প্রেসকার্ড নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের কোরবা জেলায় মধ্য প্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পয়্যারেলাল কানোয়ারের পরিবারের তিন ব্যক্তিকে হত্যার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। বুধবার পুলিশ জানিয়েছিল যে কোরবা জেলায় মধ্যপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পয়্যারেলাল কানোয়ারের পুত্র, পুত্রবধু এবং নাতনীকে হত্যা করা হয়েছে। তিনজনের লাশ কোরবা জেলার ভৈসমা গ্রামে পাওয়া গেছে। পুলিশ বলছে যে তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
কোরবার এসপি অভিষেক মীনা জানান, হরিশ কানোয়ার, সুমিত্রা কানোয়ার ও আশী কানওয়ার (৫) কে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা মামলাটি তদন্ত করছি। কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। এ ছাড়া মামলার খবর শুনে মন্ত্রী জয় সিং আগরওয়াল সহ কংগ্রেসের সিনিয়র নেতারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

No comments:
Post a Comment