প্রেসকার্ড নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় মহাসড়কের গরুড় গঙ্গার কাছে একটি গাড়ি গভীর খাদে পড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় গাড়িতে থেকে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। চামোলির জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এন কে যোশি জানিয়েছেন, শনিবার গভীর রাতে হওয়া দুর্ঘটনায় নিহত সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, পিপলকোটি ও জোশীমঠের মধ্যবর্তী গরুড় গঙ্গা গ্রামের কাছে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার খবর পাওয়ার পর রবিবার সকালে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল।
চামোলি শহরের অদূরে ভীমতলা গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে গভীর রাতে মৃতরা সকলেই জোশীমাঠে ফিরে আসছিলেন।

No comments:
Post a Comment