প্রেসকার্ড নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী মোদি শনিবার সন্ধ্যায় কোভিড এবং দেশের ভ্যাকসিন পরিস্থিতি প্রসঙ্গে শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। এটি নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম করোনার সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেছেন। পি চিদাম্বরম ট্যুইট করে স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধনের দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন।
চিদাম্বরম তার তিনটি ট্যুইটে লিখেছেন, "যখন বেশিরভাগ হাসপাতালের দরজায় 'ভ্যাকসিন শেষ' বোর্ড ঝুলে আছে, তখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দাবি করেন যে ভ্যাকসিন সরবরাহে কোনও ঘাটতি নেই। অক্সিজেন, রেমেডিসিভির, হাসপাতালে শয্যা, চিকিত্ৎসক ও নার্সের কোনো অভাব নেই। শুধু রোগীদের অভাব আছে। বাংলার যুদ্ধ ছেড়ে করোনা মহামারীর জন্য কিছুটা সময় ব্যয় করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।"

No comments:
Post a Comment