প্রেসকার্ড নিউজ ডেস্ক : কাঁঠাল একটি উচ্চ ক্যারোটিন সমৃদ্ধ ফল, যাতে অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ প্রচুর পরিমাণে বিদ্যমান। বিশেষ করে কাঁঠালের বীজ পুষ্টিমানের দিক থেকে খুবই সমৃদ্ধ এবং সবজি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এমনকি কাঁঠালের ফেলে দেয়া অংশ ও উন্নতমানের পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি খেতে খুব সুস্বাদু ফল যা আমরা শুধুমাত্র পাকলেই খাই তা কিন্তু না। কচি কাঁঠালও খাওয়া যায়।
এছাড়াও কাঁঠালের তৈরি চিপস, ক্যান্ডি, জ্যাম, আচার, লবণ দ্রবণে বা চিনির সিরায় সংরক্ষণ করেও খাওয়া হয়। পাকা কাঁঠালের কোষ খাওয়া হয়। বীজের মাধ্যমে কাঁঠালের বংশ বিস্তার হওয়ার কারণে স্বাধে, গন্ধে, বর্ণে ও আকারে নানা বৈচিত্র্য দেখা যায়। একেক গাছের কাঁঠাল একেক রকম। এরপরই ব্যবহার হয়ে থাকে বীজ। বীজের ও বহুমুখী ব্যবহার হয়ে থাকে। কাঁঠালের বিচি সিদ্ধ করে অথবা আগুনে পুড়িয়ে বা চামড়া ফেলে দিয়ে সেদ্ধ করে পুষ্টি গুণাগুণ সম্পন্ন খাবার তৈরি করা যায়।

No comments:
Post a Comment