বিজেপির হয়ে প্রচার করতে গিয়ে অসুস্থ হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
রায়গঞ্জে বিজেপির প্রচাররে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রোড শো চলাকালীন সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাড়াতাড়ি নামানো হয় হুড খোলা গাড়ি থেকে এবং হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রচার চলাকালে হঠাৎ অসুস্থ হওয়ায় উদ্বিগ্ন অনুপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা।
ব্রিগেডে বিজেপির জনসভা থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে জোর কদমে প্রচারে ঝাঁপিয়ে পড়েন মিঠুন চক্রবর্তী । রাজ্যের বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সঙ্গে লাগাতার প্রচার করেন । এক দিনে একাধিক রোড শো করেন তিনি।
রবিবার রায়গঞ্জে চন্ডীতলা থেকে 5 কিলোমিটার রোড শো করার কথা ছিল মহাগুরুর। সেই মতো চন্ডীতলা পৌঁছান তিনি পৌঁছানোর পর থেকে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন । আর সে কারণে প্রথমে হুডখোলা গাড়িতে উঠতে চাননি তিনি। উপস্থিত নেতাকর্মীদের আবেদনে সাড়া দিয়ে শেষমেষ অসুস্থ তাকে গুরুত্ব না দিয়ে প্রচার গাড়িতে চেপে বসেন । শুরু হয় রোড শো প্রচার। এ সময় তার পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। প্রচারকালে অসুস্থ হয়ে পড়লেও খোলা জিপে খোশমেজাজেই ছিলেন মিঠুন। রাস্তার দুই পাশে থাকা ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়েন। মাঝেমধ্যে নাচও দেখান। এরপর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় হেলিপ্যাডে। আর সেখান থেকে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। অসুস্থ হওয়া সত্বেও খোলা গাড়িতে মিঠুন চক্রবর্তীকে কেন তোলা হলো সেই নিয়ে উঠেছে প্রশ্ন ।

No comments:
Post a Comment