নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: ফোন করে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে ব্লেড দিয়ে গলা কেটে খুনের চেষ্টা এক ব্যক্তিকে। গলা-ঘাড়ে একাধিক ক্ষতচিহ্ন নিয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম সুপ্রিয়া সরকার। সোমবার রাতে গাইঘাটার জামদানি এলাকায় ঘটনাটি ঘটেছে।
পরিবারের দাবী, সোমবার সন্ধ্যা নাগাদ সুপ্রিয়কে ফোন করে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী বিশু দাস। কিছু সময় পরে রক্তাক্ত অবস্থায় বাড়ীতে ছুটে এসে পড়ে যায় সে। তড়িঘড়ি তাকে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে বনগাঁ ভর্তি করা হয়েছে।
ঠিক কী কারণে হামলা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

No comments:
Post a Comment