একটা টেম্পারেচারের পরে করোনা ভাইরাসের আক্রমণ হয় না, অভিনব বার্তা বিজেপি প্রার্থীর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 29 March 2021

একটা টেম্পারেচারের পরে করোনা ভাইরাসের আক্রমণ হয় না, অভিনব বার্তা বিজেপি প্রার্থীর


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে অভিনব তথ্য দিলেন মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী। সারা পৃথিবী যখন সতর্কতা বজায় এবং ভ্যাকসিন গ্রহণকে করোনা মোকাবিলার একমাত্র হাতিয়ার বলে ভাবছেন, তখন গরম, রোদ আর তাপমাত্রাকে করোনা দমন করার অস্ত্র ভাবছেন মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী। 


"আমরা রোদের মধ্যে রয়েছি, একটা টেম্পারেচারের পরে করোনা ভাইরাসের আক্রমণ হয় না"- অভিনব বার্তা রাজশ্রী রাজবংশীর। চিকিৎসাবিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দেওয়ার ভঙ্গিতে মাস্ক না পরে, মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে বারাসতে জেলা শাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে রাজশ্রী রাজবংশী নিজের মন্তব্যে অনড় হয়ে বললেন, তিনি জানেন নির্দিষ্ট তাপমাত্রায় কোভিড রোগের প্রকোপ হয় না ।


মনোনয়ন পত্র জমা দিয়ে অনেক কথাই বললেন রাজশ্রী রাজবংশী, যার নির্যাস জিতে মধ্যমগ্রামের সার্বিক উন্নয়ন। কিন্তু করোনা সম্পর্কিত তাঁর দেওয়া তথ্য এদিন সবকিছুকে ছাপিয়ে যায়। গরুর দুধে সোনা আছে দাবী করা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে আলোড়ন পড়েছিল, এবার মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীর দাবী কতটা আলোড়ন ফেলে তা সময়ই বলবে ।

No comments:

Post a Comment

Post Top Ad