বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জবাসী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 March 2021

বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জবাসী


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরপ্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া, আর রঙের উচ্ছ্বাস জাগে, অশোক-পলাশ-শিমূলে তখন বসন্ত হয়ে ওঠে বাঙালির কাছে প্রেমের উৎসব। আর তাই প্রকৃতির রঙে রঙ মিলিয়ে নিতে বসন্ত উৎসবে মেতে উঠেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জবাসী। ডাক দিয়েছেন ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল।  

 

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে বসন্ত উৎসব কমিটির এবার তাদের বসন্ত উৎসব ১৭ তম বর্ষে পদার্পণ করল। সকালে বর্নাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে রায়গঞ্জ শহর পরিক্রমা করে কচিকাঁচা থেকে রঙের উৎসব প্রেমী মানুষেরা। শোভাযাত্রায় পা মেলালেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল,  রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।  


এরপর রায়গঞ্জ করোনেশন স্কুল প্রাঙ্গণে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি রঙিন বসন্তের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রায়গঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার নৃত্য ও সঙ্গীত শিল্পীরা তাদের নৃত্যকলা পরিবেশন করেন। রায়গঞ্জের বসন্ত উৎসবে যোগ দিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, 'আজ কোনও প্রচার নয়, রায়গঞ্জবাসীর সাথে দোল উৎসবে শামিল হয়ে সকলকে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন তিনি।'

No comments:

Post a Comment

Post Top Ad