ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে দোলের দিন সকাল থেকেই বিক্ষোভ বিজেপি কর্মীদের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 March 2021

ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে দোলের দিন সকাল থেকেই বিক্ষোভ বিজেপি কর্মীদের


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে দোলের সকালে বিক্ষোভ- অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে পুলিশ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা বিধানসভার কলমবাগান এলাকায়। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।


বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে কলমবাগান কুন্দিপুর মোড়ে বেয়ারা সড়কের পাশে ফ্লেক্স টানিয়েছিল বিজেপি কর্মীরা। এদিন সকালে তারা দেখেন ফ্লেক্স ছেঁড়া রয়েছে। এরপরে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ এনে কুন্দিপুর মোড়ে বিক্ষোভ শুরু করে৷ কিছু সময় সড়ক অবরোধ করে। তাদের বক্তব্য, এর আগেও এলাকায় বিজেপির ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটেছে। বনগাঁ থানার অন্তর্গত গাড়াপোতা ফাঁড়িতে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবীতে অভিযোগ করেছে বিজেপি। 

  

নতুন ও পুরনো বিজেপির দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই বলে দাবী তৃণমূল নেতৃত্বের।

No comments:

Post a Comment

Post Top Ad