রাতের আঁধারে জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতির গাড়িতে হামলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 March 2021

রাতের আঁধারে জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতির গাড়িতে হামলা


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কুন্তল রায়ের গাড়িতে হামলা।শনিবার রাতে কুন্তল রায় ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সদ্য-প্রাক্তন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেবের প্রচার সেরে গভীর রাতে বাড়ি ফেরেন। রাতে বাড়ির সামনেই গাড়ি রেখেছিলেন কুন্তল বাবু। 


রবিবার সকালে উঠে কুন্তল বাবু দেখেন বাড়ির সামনে রাখা তার গাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতিরা। এরপর তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা যুব তৃণমূল সভাপতি কুন্তল রায় শিলিগুড়ি থানায় খবর দেন। শিলিগুড়ি থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং আশপাশ থেকে বেশকিছু বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।


কুন্তল বাবুর অভিযোগ, রাতের আঁধারে দুষ্কৃতিদের কাজ এটি। গাড়িতে থাকা বেশ কিছু দলীয় কাগজপত্র নিয়ে চলে গেছে দুষ্কৃতির দল। অপরদিকে কুন্তল রায়ের আনা অভিযোগের ভিত্তিতে বিজেপির শিলিগুড়ি সংগঠনের সভাপতি রাজু সাহা বলেন, শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। আশপাশে বেশকিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ থেকেই দুষ্কৃতিদের চিহ্নিত করতে সমর্থ হবে পুলিশ। তবে এই ঘটনার পিছনে বিজেপির কেউ জড়িত নেই বলে সাফ জানিয়েছেন রাজু সাহা।

No comments:

Post a Comment

Post Top Ad