নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: আমডাঙা রাহানে এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ; তিন বিজেপির সমর্থকের বাড়ি ভাঙচুর, দুই দলের সমর্থকদের হাতাহাতি সংঘর্ষে আহত উভয় পক্ষের ১০। জন ঘটনাস্থলে আমডাঙা থানার পুলিশ এলাকায় উত্তেজনা।
আমডাঙা থানার রাহানে গ্রামে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত দুই পক্ষের দশ জন। বিজেপি করার অপরাধে তিন বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। বিজেপি সমর্থকদের দাবী, তারা বিজেপির সমর্থক সেই জন্য বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল, আজ বাড়ি ভাঙচুর করে মারধর করে বলে অভিযোগ।
অন্য দিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দাবী, মদপ্য অবস্থায় বিজেপির কর্মী তাদের উপর উপর চড়াও হয় ও ব্যারাকপুর সাংসদ অর্জন সিং মস্তান হয়েছে বোমা আনবেন এই নিয়ে তর্কাতর্কি হয়। তারপর দুই দলের সমর্থকদের হাতাহাতি-সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই দলের ১০ সমর্থক আহত হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। দুই পক্ষই আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন।

No comments:
Post a Comment