প্রচারে বেরিয়ে রঙের উৎসবে মাতলেন অশোক-শঙ্কর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 March 2021

প্রচারে বেরিয়ে রঙের উৎসবে মাতলেন অশোক-শঙ্কর


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িরংয়ের উৎসবের মাতলেন গুরু-শিষ্য। তবে এবারের বসন্তে বদলে গিয়েছে দুজনের আবিরের রং। রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে রঙের খেলায় মাতলেন বাম নেতা তথা শিলিগুড়ির বাম কংগ্রেস মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য এবং শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।


গোটা বাংলার পাশাপাশি শিলিগুড়ির সদ্য-প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য। বাড়ীর সামনে প্রচারে বেরোতেই লাল আবিরে অশোক বাবুকে রাঙিয়ে দিলেন দলীয় কর্মী-সমর্থকরা। পাশাপাশি বেশ কয়েকজন কচিকাঁচাও অশোক বাবুকে পথে পেয়ে লাল সহ নানান রঙের আবিরে রাঙিয়ে দিলেন।


শিলিগুড়ির বিজেপি প্রার্থী  শঙ্কর  কিছুদিন আগেই সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন এবং তারপরেই পেয়েছেন শিলিগুড়িতে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিট। বাম থেকে রামে আসা শঙ্করকে নিয়ে বিতর্কে ঝড় আজও চলছে শিলিগুড়ি শহরে। তবে সে সমস্ত বিষয়কে আমল দিতে চান না শঙ্কর। তিনি চালিয়ে যাচ্ছেন প্রচার। দোলযাত্রার মাঝে রবিবার সকালে বেরিয়ে পড়লেন শিলিগুড়ি বিধানসভার ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে।  গেরুয়া আবিরে শঙ্কর বাবুকে রঙিন করে দিলেন দলীয় কর্মী সমর্থকরা। শিলিগুড়ি শহর এবং রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানালেন শঙ্কর। 

No comments:

Post a Comment

Post Top Ad