প্রেসকার্ড নিউজ ডেস্ক: আজ , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন। প্রধানমন্ত্রী মোদী সেখানে ওড়কান্দিতে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় তার সাথে জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের প্রায় ৩০ থেকে ৪০ বিধানসভা আসনে প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের সময়, প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগেনি, তিনি এটিকে আচরণবিধির লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরে বলেছেন- "এখানে নির্বাচন হচ্ছে এবং তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশে গিয়ে বাংলায় বক্তৃতা দিচ্ছেন। এটি পুরোপুরি আচরণবিধির লঙ্ঘন।" মমতা আরও বলেছেন, মাঝে মাঝে তিনি বলেন যে মমতা বাংলাদেশ থেকে মানুষ নিয়ে এসে অনুপ্রবেশ করিয়েছে। তবে এখন তিনি নিজে ভোটের মার্কেটিং করতে বাংলাদেশে গিয়েছেন।

No comments:
Post a Comment