নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা: সাধনপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ।আমডাঙার সাধনপুরে আম ডাঙ্গা যুগলকিশোর মহাবিদ্যালয়ের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
তাদের দাবি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে থাকে তারা, এরফলে যানজটের সৃষ্টি হয়। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়ক ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙা থানার পুলিশ।

No comments:
Post a Comment