মালদায় আসন্ন দোল ও শবেবরাত নিয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

মালদায় আসন্ন দোল ও শবেবরাত নিয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক

 


নিজস্ব প্রতিনিধি,মালদা: আসন্ন দোল উৎসব এবং শবেবরাত নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল পুরাতন মালদা ব্লকের কমিউনিটি হলে। মালদা থানা পুলিশের উদ্যোগে শনিবার আয়োজন করা হয়েছিল সর্বদলীয় বৈঠকের। 


পুরাতন মালদা ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন সংগঠন ও  মুসলিম সমাজের ইমামরা উপস্থিত ছিলেন বৈঠকে। এছারাও মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ  দমকল বিভাগের আধিকারিক, পুরাতন মালদা ব্লকের প্রতিনিধিরা। 


এই বৈঠকে আগত ব্যক্তিদের কাছে অনুরোধ রাখা হয় যাতে নিজেদের এলাকায় সুষ্ঠভাবে দোল উৎসব উদযাপন হয় এবং দোল খেলতে গিয়ে যাতে অন্যরা সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখার বিষয় তুলে ধরা হয়। 


দোলযাত্রার দিন কোথায় কোথায় কিভাবে পুলিশ টহল দিবে সেসব বিষয়ে মতামত বিনিময়ের করা হয়। তাছাড়া শবেবরাতে যাতে সুষ্ঠ ভাবে দোয়া মোনাজাত করতে পারে সেদিকেও নজর রাখতে বলা হয় সকলকে।

No comments:

Post a Comment

Post Top Ad