প্রেসকার্ড নিউজ ডেস্ক: এবার ভোটে লড়ছেন না, কিন্তু তবুও পুরোপুরি ভোটের প্রচারের মধ্যে ডুবে আছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন ক্ষমতাসীন তৃণমূলকে দিলেন হুঁশিয়ারি।
রাজ্যের ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের দ্বারা তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠে আসছে। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দিলীপ ঘোষ।
ইভিএমের কারচুপির বিষয়ে তৃণমূলের দ্বারা নির্বাচন কমিশনে অভিযোগ করার বিষয়ে দিলীপ ঘোষ বলেন যে, 'যারা হারছে তারা এসব অজুহাত দেওয়ার চেষ্টা করছে। জঙ্গলমহলে তারা খাতাই খুলতে পারবে না।'

No comments:
Post a Comment