করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মিছিল, রোড শো অবিলম্বে বন্ধ করার আবেদন জানালো জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মিছিল, রোড শো অবিলম্বে বন্ধ করার আবেদন জানালো জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা

 


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: করোনা‌র দ্বিতীয় গ্রাফ দেশজুড়ে উর্ধ্বমুখী হ‌ওয়ায়, আশঙ্কিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য নির্বাচনী প্রচারে‌র প্রকাশ‍্য সভা, মিছিল ও রোড শো অবিলম্বে বন্ধ করার জন‍্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালো গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন।


জলপাইগুড়িতে করোনামুক্ত ও সুস্থ ভোট করার জন্য‌ই গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে চিঠি লিখে এই আবেদন জানানো হয়। 


গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস বলেন, জেলাশাসকের দপ্তরে চিঠি লিখে নির্বাচন কমিশন‌কে অনুরোধ জানানো হয়েছে যাতে, সমস্ত দলের নেতা কর্মীরা ভার্চুয়ালিভাবে তাদের নির্বাচনী প্রচার ও অন‍্যান‍্য কাজকর্ম করেন। তিনিবলেন, গত বছরের তুলনায় এবার করোনা আক্রান্তের সংখ্যা অনেক দ্রুত‌তার সঙ্গে বাড়ছে। 


আগামী ১৭ এপ্রিল জলপাইগুড়ি বিধান‌সভা কেন্দ্রে ভোট দান পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে চলছে নির্বাচনী প্রচার ও মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। নির্বাচনী প্রচারে এতো বেশি জমায়েত বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন তিনি। এজন্য অনেক বেশি সাবধান‌তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন গ্রিন জলপাইগুড়ি‌র কর্মকর্তা‌রা।

No comments:

Post a Comment

Post Top Ad