প্রেসকার্ড ডেস্ক: পুরুলিয়ার বান্দোয়ানে নির্বাচন কমিশনের গাড়িতে আগুন লাগার ঘটনায় উঠে এল এক নতুন তথ্য। পুলিশের দাবী, চালক জানিয়েছে,বিড়ির আগুন থেকে পুড়ে গিয়েছে গাড়িটি। চালকের স্বীকারোক্তিতে কিছুটা হলেও স্বস্তিতে প্রশাসন। শুক্রবার গভীর রাতে পুরুলিয়ার বান্দোয়ানের সাগাসুপুডি গ্রামের কাছে জঙ্গলের মধ্যে আগুন লাগে সেক্টর অফিসারের একটি গাড়িতে।
তখন ভোটকর্মীদের খাবার দিয়ে ফিরছিল গাড়িটি। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ জ্বলতে শুরু করে গাড়িটি। চালক ছাড়া আর কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন না। রাতে তাঁকেই থানায় নিয়ে যান পুলিশকর্মীরা।
রাতভর জেরার পর চালক জানান, রাতে গাড়ি দাঁড় করিয়ে তিনি ধূমপান করছিলেন। সেই বিড়ির আগুন থেকেই আগুন ধরে যায় গাড়িতে। শনিবার সকালে গাড়িটি থানায় নিয়ে যায় পুলিশ। সেটির ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। তবে চালকের স্বীকারোক্তির পর অনেকটা স্বস্তিতে জেলা প্রশাসন।

No comments:
Post a Comment