ভোটের আগে আলিঙ্গন দুই দলীয় প্রার্থীর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

ভোটের আগে আলিঙ্গন দুই দলীয় প্রার্থীর

 


নিজস্ব প্রতিনিধি,কোচবিহার:  জেলায় চতুর্থ দফায় আগামী ১০ই এপ্রিল নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পরেছেন সমস্ত দলের নেতাকর্মীরা। 


কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অক্ষয় ঠাকুর কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় দলের নেতা কর্মীদের নিয়ে পায়ে হেটে প্রচার সারেন। 


এদিন সকালে কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের তল্লীতলা, গান্ধী নগর কলনী, পান্থশালা, ভিআইপি মোড়, জামাই বাজার, এবং ১০ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রীট এলাকায় পায়ে হেটে প্রচার সারেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অক্ষয় ঠাকুর।


পাশাপাশি এদিন সৌজন্য বিনিময় করতে হাজির হন কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন রেবা কুণ্ডুর বাড়িতে। সেখানেই দেখা হয় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক এর সাথে। লড়াই ভুলে সেখানে আলিঙ্গন করেন এই দুই প্রার্থী।

No comments:

Post a Comment

Post Top Ad