শিলিগুড়ি পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই দুষ্কৃতি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

শিলিগুড়ি পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই দুষ্কৃতি

 


নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযান।গ্রেপ্তার দুই।চম্পাসারি মিলন মোড় এলাকাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।


ওই এলাকায় দুই দুষ্কৃতি চুরির উদ্দেশ্য জড়ো হয়েছিল বলে জানতে পারে পুলিশ।ধৃতদের নাম মনোজ মুন্ডা ও মুন্না ওরাও।ধৃতরা এর আগেও বেশ কিছু চুরির ঘটনায় যুক্ত ছিল বলে জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।


অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ চম্পাসারি এবং মিলন মোড় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছিল।এরপর পুলিশ তাদের সূত্রটি কাজে লাগায় এবং এই সাফল্য পায়।এই চুরি চক্রের আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানা।

No comments:

Post a Comment

Post Top Ad