প্রেসকার্ড ডেস্ক: নন্দীগ্রামে পায়ে আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কলকাতায় আনা হচ্ছে মুখ্যমন্ত্রীকে। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল মমতার। নেত্রী অভিযোগ করেন, তাকে চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। তিনি সেখানে গিয়েছিলেন।
সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে। বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়।
মমতা আরও দাবি করেন, সেই সময় এসপি ছিলেন না। ছিল না কোনো পুলিশও। মমতার পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্নচিহ্ন উঠল।

No comments:
Post a Comment