প্রেসকার্ড ডেস্ক: প্রথম দফা ভোটের দিনেই কেশিয়াড়িতে বেগমপুরে উদ্ধার হল বিজেপি কর্মীর মরদেহ। ব্যক্তিটির নাম মঙ্গল সোরেন বলে জানা গিয়েছে। শুক্রবার শালবনিতে বাঘমারির জঙ্গলে উদ্ধার হয়েছিল এক বিজেপি কর্মীর মরদেহ। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলছে হাত রয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি।
শনিবারের বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনাতেও তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির।
এই ব্যাপারে নির্বাচন কমিশন জানিয়েছে বিজেপি কর্মী মঙ্গল সোরেনের মৃত্যু কোনো অস্বাভাবিক নয়। এর পর অল্প হলেও স্বস্তিতে পেয়েছে শাসক দল। যদিও দেহ ময়নাতদন্তের পরেই পুরো সত্যিটা প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment