প্রেসকার্ড ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে নির্বাচনী প্রচারকালে আহত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাম পায়ে আঘাত পেয়েছেন এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে আক্রমণ বলে আখ্যায়িত করেছেন এবং অভিযোগ করেছেন যে, ষড়যন্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন।
'কেউ ধাক্কা দেয়নি' - প্রত্যক্ষদর্শী
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সুমন মাইতি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পৌঁছনোয় তাকে দেখতে ভিড় জমেছিল এবং লোকেরা তাকে ঘিরে ফেলে । এসময় তার ঘাড়ে ও পায়ে আঘাত লাগে। এই সময় তাকে কেউ ধাক্কা দেয়নি। তার গাড়ি ধীরে ধীরে চলছিল।
নন্দীগ্রামের বিরুলিয়ায় এই ঘটনায় উপস্থিত আরও এক প্রত্যক্ষদর্শী চিত্তরঞ্জন দাশ বলেছিলেন, "আমি সেখানে ছিলাম, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তার গাড়ির ভিতরে বসেছিলেন, তবে দরজাটি খোলা ছিল।" কেউ ঠেলা বা ধাক্কা দেয়নি। তখন দরজার কাছে কেউ ছিল না।

No comments:
Post a Comment