প্রেসকার্ড ডেস্ক: ভোটের শুরুর দিনই অশান্ত পূর্ব মেদিনীপুর। বোমাবাজি ঘটনা ঘটলো,পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় । শুধু বোমা নয়,এর পাশাপাশি চালানো হয় গুলিও। যার জেরে গুরুতর আহত হয়েছেন পটাশপুরের ওসি দীপককুমার চক্রবর্তী ও কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান।
তাদের দুজনকে এগরা সুপার স্পেশ্যাললিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পরে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূল এবং বিজেপি-র সংঘর্ষ চরমে পৌঁছয় এদিন। রাতভর এলাকায় চলেছে বোমাবাজি।

No comments:
Post a Comment