শালিকা ও তার কন্যাকে কুপিয়ে মারার পর আত্মঘাতী জামাইবাবু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 March 2021

শালিকা ও তার কন্যাকে কুপিয়ে মারার পর আত্মঘাতী জামাইবাবু



নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: শালিকা ও তার মেয়েকে এলোপাথাড়ি কুপিয়ে রেললাইনে আত্মহত্যা জামাইবাবুর। ঘটনাটি গোবরডাঙ্গা থানার ১৬ ফ্যামিলি দুই নম্বর কলোনি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জামাইবাবু দুলাল কৃষ্ণ দে তার সাথে শালিকার পরিবারের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ কুড়ি বছর ধরে অশান্তি চলছিল।

গতকাল সন্ধ্যায় অশান্তি চরম আকার পৌঁছালে জামাইবাবু দুলাল কৃষ্ণ দে তার শালিকা অনিমা দে এবং তার মেয়ে তনুশ্রী দে কে ধারালো একটি দা দিয়ে এলোপাথাড়ি কোপায় আহত রক্তাক্ত অবস্থায় দুজনকে স্থানীয় লোকজন হাবরা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে কলকাতার হাসপাতালে রেফার করে দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এই মুহূর্তে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন দুজন। 

রাতেই অভিযুক্ত জামাইবাবু গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনে আত্মহত্যা করে পরবর্তীতে গভীর রাতে বনগাঁ জিআরপি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় ব্যবহৃত দা টি উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad