প্রেসকার্ড নিউজ ডেস্ক: ভোটকেন্দ্রের কাছে ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখালো এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। তবে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর আগমনের সাথে সাথেই উধাও হয়ে যান সেই ব্যক্তি।
পটাশপুরের চকগোপালপুরে বুথের কাছে ধারালো অস্ত্র হাতে বিজেপি কর্মীর এই ছবি ভাইরাল হয়েছে। আজ প্রথম দফায় ভোট চলাকালীন বুথের বাইরে অস্ত্র হাতে নজরদারি করছিলেন এই বিজেপি কর্মী। তৃণমূলের স্থানীয় কর্মীদের বুথে আসা আটকাতে বুথের বাইরে অস্ত্র হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছিলেন বিজেপি কর্মী কৃষ্ণগোপাল দাস, বলে তৃণমূল অভিযোগ করেছে।
বিতর্কের পরেও তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিজেপির কৃষ্ণগোপাল দাস। তিনি বলেন, "বাঁশ কাটতে গেলে কাটারির দরকার হয়, গাছের ডাল কাটছি, একটার পর খেলা শুরু হবে ৷’’ তবে খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিনি সেখান থেকে উধাও হয়ে যান।

No comments:
Post a Comment