প্রেসকার্ড নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের সোপোরে জঙ্গিরা বিজেপির রাজ্য সম্পাদক এবং বিডিসির চেয়ারম্যান ফরিদা খানের ওপর আক্রমণ করেছে। এই আক্রমণে একজন পিএসওসহ দু'জনের মৃত্যু হয়েছে। ডাকবাংলোতে সভা চলাকালীন সন্ত্রাসীরা হামলা করে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাদের চিকিৎসা চলছে। সংবাদটি লেখার সময় পর্যন্ত কোনও সংস্থাই এই হামলার দায় স্বীকার করেনি।
তথ্য মতে সন্ত্রাসীরা আক্রমণ করে পালাতে সক্ষম হয়। ঘটনার পরে আশেপাশের লোকজন, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
বলা হচ্ছে যে কাশ্মীরের সোপোর এলাকার লোন ভবনে আজ কাউন্সেলরদের একটি সভা ছিল। বৈঠককালে সন্ত্রাসীরা সেখানে পৌঁছে তাদের আক্রমণ করে। হামলার সময় সেখানকার পুলিশের একজন পিএসও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও আহত করে।

No comments:
Post a Comment