মহারাষ্ট্রে পুলিশি এনকাউন্টারে নিহত ৫ নকশাল, বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 29 March 2021

মহারাষ্ট্রে পুলিশি এনকাউন্টারে নিহত ৫ নকশাল, বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক: সোমবার সকালে পুলিশ মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার খোব্রা-মেন্ডা জঙ্গল এলাকায় একটি এনকাউন্টারে পাঁচজন নকশালকে হত্যা করেছে। এনকাউন্টারের পরে পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে। এই এনকাউন্টার সম্পর্কে তথ্য দিয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন যে নকশাল বিরোধী অভিযান এখনও চলছে।


"গড়চিরৌলি খোব্রা-মেন্ডা জঙ্গল এলাকায় অভিযানের সময় পাঁচ নকশালকে হত্যা করা হয়েছে," এই কর্মকর্তা জানিয়েছেন। এর আগে একজন কর্মকর্তা বলেছিলেন যে শনিবার জেলা পুলিশ একটি রাইফেল এবং তিনটি প্রেসার কুকার বোমা আটক করেছে, যা নকশালরা সুরক্ষা বাহিনীকে আক্রমণ করার পরিকল্পনার জন্য ব্যবহার করেছিল।


গড়চিরৌলি পুলিশ খবর পেয়েছিল যে 'নকশাল সপ্তাহ' উদযাপনের জন্য বিপুল সংখ্যক নকশালবাদী এখানে জড়ো হতে চলেছে, যার পরিপ্রেক্ষিতে শনিবার তাদের সি-৬০ কমান্ডোরা হেতলাকাসা বুনো এলাকায় একটি নকশাল বিরোধী অভিযান চালিয়েছিল।


পুলিশ জানিয়েছে যে ৬০ থেকে ৭০ জন নকশালরা সি-৬০ কমান্ডেদের উপর গুলি চালানো শুরু করে, যার পর সুরক্ষা বাহিনী তার প্রতিক্রিয়া জানায়। প্রায় এক ঘণ্টার জন্য উভয় পক্ষের মধ্যেই গুলি চালানো হয়। এসময় নকশালরা তাদের জিনিসপত্র ফেলে পালিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad