স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্টে লঞ্চ হতে পারে সংস্থার দীর্ঘপ্রতিক্ষিত এই দুটি স্মার্টফোন, জানুন বিশদে ! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 March 2021

স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্টে লঞ্চ হতে পারে সংস্থার দীর্ঘপ্রতিক্ষিত এই দুটি স্মার্টফোন, জানুন বিশদে !


প্রেসকার্ড নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে স্যামসাংয়ের আসন্ন স্মার্টফোন Galaxy A52 এবং Galaxy A72  সম্পর্কে খবর আসছে। তবে এদের অপেক্ষার শিগগিরই শেষ হতে চলেছে কারন এখন সংস্থাটি গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্টে এই দুটি স্মার্টফোন স্ক্রিন করতে পারে। স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্টের ঘোষণা দিয়েছে এবং ইভেন্টটি আগামী সপ্তাহে ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। তবে সংস্থাটি এই ইভেন্টে কোন কোন ডিভাইস চালু করবে সেগুলি প্রকাশ করেনি তবে Galaxy A52 এবং Galaxy A72 এই ইভেন্টে চালু হবে বলে আশা করা হচ্ছে। 

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্ট

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্টটি ১৭ মার্চ ভারতীয় সময় রাত ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও এই ইভেন্টটি ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। 

Galaxy A52 এবং Galaxy A72 :

যদিও সংস্থাটি এই ইভেন্টে চালু হওয়ার জন্য ডিভাইসগুলি প্রকাশ করেনি তবে লিক এবং প্রকাশিত তথ্যগুলি অনুযায়ী Galaxy A52 এবং Galaxy A52 থেকে পর্দা উঠবে বলে আশা করা যাচ্ছে । আশা করা যায় যে সংস্থাটি তার এ সিরিজে সর্বাধিক প্রতীক্ষিত স্মার্টফোন Galaxy A52 এবং Galaxy A72 গ্যালাক্সি আনপ্যাকড ২০২১ ইভেন্টে চালু করতে পারে। এই দুটি স্মার্টফোনই ৪ জি এবং ৫ জি মডেলগুলিতে দেওয়া যেতে পারে। 

Galaxy A52 এর সম্ভাব্য বৈশিষ্ট্য :

Samsung Galaxy A52 তে ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ২৫ ওয়াট  ফাস্ট চার্জিং সমর্থন সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসরে উপস্থাপিত হতে পারে। একই সঙ্গে সংস্থাটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ জি প্রসেসরে তার ৫ জি মডেলটি উপস্থাপন করতে পারে। ফোনটিতে একটি ৬৪ এমপি কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে।

Samsung Galaxy A72 এর সম্ভাব্য বৈশিষ্ট্য :

Samsung Galaxy A72 এ পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০এমএএইচ  ব্যাটারি উপলব্ধ থাকতে পারে যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন নিয়ে আসে। এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসরের সাথে সজ্জিত করা হবে। ফোনটিতে ৯০হার্য রিফ্রেশ রেটের সাথে ৬.৭-ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। 

No comments:

Post a Comment

Post Top Ad