মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে রাতেই পথে নামল তৃণমূল , পথ অবরোধে উত্তাল বাংলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 March 2021

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে রাতেই পথে নামল তৃণমূল , পথ অবরোধে উত্তাল বাংলা

 




নন্দীগ্রামে মমতা ব্যানার্জী আক্রান্তের প্রতিবাদে রাতেই রাজ্য জুড়ে পথ অবরোধ করল তৃণমূল কর্মীরা।


 মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে নন্দীগ্রামে  হামলায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। গ্রীণ করিডর দিয়ে কলকাতায় ফিরে চিকিৎসা নেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেউ বা কারা চক্রান্ত করে তাঁকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান তিনি, তার পরেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, যখন ঘটনাটি ঘটার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও স্থানীয় পুলিশকর্মী ছিল না বলে খবর।


এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তা অবরোধ করে রাখে তৃণমূল কর্মীরা।

তাদের অভিযোগ মমতা ব্যানার্জীকে চক্রান্ত করে মারার চেষ্টা করেছে বিজেপি, আমরা দ্রুত এই ঘটনায় দোষীদের শাস্তি চাই।

No comments:

Post a Comment

Post Top Ad