নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: এন জে পি থানার সাদা পোশাকের পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর অবৈধ বিদেশী মদ। গ্রেপ্তার এক।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়ীতেই একপ্রকার রমরমিয়ে অবৈধ ভাবে আমদানী-রপ্তানী করে চলছিল বিদেশী মদের কারবারি। কোনও সময় আসাম, আবার কোনও সময় অরুনাচল প্রদেশ, কখনও বা অন্যান্য রাজ্য থেকে মদ আমদানি করে তা তিনবাত্তি মোড় সংলগ্ন কাশ্মির কলোনির বাড়ীতেই ব্যবসা জমিয়ে বসেছিল মুনিশ্বর গোপ নামে এক ব্যক্তি। জানা গেছে, সেই সমস্ত আমদানী করা অবৈধ মদ পাঠানো হত বিহারের উদ্দেশ্যে।
মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ৬৬ প্যাকেট অবৈধ বিদেশী মদ, যার বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে। সেই সাথেই গ্রেপ্তার করে মুনিশ্বর গোপকে। বুধবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

No comments:
Post a Comment