নকরি দো ইয়া ডিগ্রি ওয়াপস লো - ছাত্র পরিষদের নতুন কর্মসূচী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 February 2021

নকরি দো ইয়া ডিগ্রি ওয়াপস লো - ছাত্র পরিষদের নতুন কর্মসূচী



নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরপ্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারদের চাকরি দেবার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও তা পালন না করায় এবার চাকরি দাও না হলে ডিগ্রি ফিরিয়ে নাও এই কর্মসুচীতে সরব হলো ছাত্র পরিষদ। আজ বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনে ছাত্র পরিষদের দ্বারা আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসুচীর কথা ঘোষনা করেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জানান, তাদের দলের কেন্দ্রীয় সভাপতি নিরজ সুন্দর গত ৩০ জানুয়ারী  "নকরি দো ইয়া ডিগ্রি ওয়াপস লো " নামে একটি ক্যাম্পেন চালু করেছেন। অর্থ্যাৎ চাকরি দাও নতুবা ডিগ্রি ফেরত নাও।  রাজ্য সভাপতি আরও জানান দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বলে ছিলেন তিনি ২ কোটি বেকারকে চাকরি দেবেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও কথা দিয়েছিলেন তিনি বেকারদের চাকরি দেবেন। কিন্তু দুজনেই কোন কথা রাখেননি। পাশাপাশি এই রাজ্যে আবার যাওবা বেকারদের চাকরি হয় তাও প্রচুর টাকার বিনিময়ে। তার সাথে মুখ্যমন্ত্রী চাকরি দেবার নামে একেকবার একেক রকম মিথ্যে সংখ্যাতত্ব দিচ্ছেন। অথচ বাস্তবে তার মিল খুজে পাওয়া ভার। এওসব বেকারদের সাথে চরম রসিকতা ছাড়া আর কিছু নয়। 

সে কারনেই দেশের পাশাপাশি ছাত্রপরিষদ এই রাজ্যেও নোকরী দো ইয়া ডিগ্রি ওয়াপাসলো ক্যাম্পেন শুরু করেছি। কেননা নিজেরা উপার্জনশীল হওয়ার জন্য চাকরির দিকে  লক্ষ রেখে যে সময় ও পরিশ্রম ও অর্থ ব্যয় করে পড়াশোনা করে তাদের কষ্টার্জিত  ডিগ্রি উপার্জন করে থাকেন। তার উচিত যোগ্য চাকরি না পেলে তাদের কষ্টার্জিত ডিগ্রির কোন দাম থাকেনা। সে কারনে তাদের দলের সভাপতি  প্রধানমন্ত্রী ও আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই ক্যাম্পেন কর্মসুচী রুপায়নের ডাক দিয়েছি, বলে সৌরভ বাবু জানান।

No comments:

Post a Comment

Post Top Ad