নিজস্ব প্রতিনিধি, হুগলি: সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল একটি বোলেরো গাড়ি। আরামবাগের কাবলেতে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বোলেরো গাড়ির মধ্যে থাকা ৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, তাদের মধ্যে একজন হল গাড়ির চালক এবং আর একজন মহিলা।
গাড়ির মধ্যে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়েছে বলেও জানা গিয়েছে। আহতদের কাছ থেকে জানা যায়, তারা বাঁকুড়ার কাল ডাঙ্গা থেকে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তারা সকলেই স্বয়ংবর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ,এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
দুর্ঘটনার পর তৎক্ষণাৎ আরামবাগের বিশাল পুলিশবাহিনী এবং সাধারণ মানুষের সহযোগিতায় আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷

No comments:
Post a Comment