এটা দিল্লি কা লাড্ডু নয়, এটা বাংলা, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 February 2021

এটা দিল্লি কা লাড্ডু নয়, এটা বাংলা, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর"আমি নেতা নই, কর্মী। আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছি সাধারন মানুষের জন্য, সাধারন মানুষ হিসেবে। আমারও ইচ্ছে করে গয়না পড়তে, ভালো বাড়ীতে থাকতে কিন্তু মানুষের স্বার্থে আমি তা করি না।" আমি সবাইকে টিকিট দেই না, যারা কাজ করে তাঁদের টিকিট দেই।" উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এক জনসভায় জনপ্লাবনে প্লাবিত হয়ে এমন মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  



উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে বিরাট জনসভায় যোগ দিতে আসেন তৃনমূল সর্বভারতীয় সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দলের কিছু নেতা সমস্ত সুখ ভোগ করে দল ছেড়েছে। ওরা নিজেদের বাঘ বলে মনে করে। নাম না শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় " পুনঃ মুষিকো ভবঃ " গল্পের উল্লেখ করেন। ইঁদুর কে বাঘ তৈরি করা হয়েছিল, সেই বাঘই খেতে এসেছে তাই তাঁকে ভস্ম করে আবার ইঁদুর বানিয়ে দেওয়া হয়েছে। 



মুখ্যমন্ত্রী বলেন, যারা ভোগী তাদের বাড়ীতে ঢুকিয়ে দেবেন, আর যারা ত্যাগী তাদের জন্য কাজ করার নির্দেশ দেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।  বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপির অনেক অহঙ্কার, টাকা আছে বলে। তিনি বলেন, টাকা থাকলেই চরিত্র গঠন  হয় না। বিজেপিকে উদ্দেশ্য করে মমতার হুঁশিয়ারি, 'এটা দিল্লি কা লাড্ডু নয়, এটা  বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা,  নজরুলের বাংলা। বিজেপি শুধু মিথ্যা কথা বলে।'

No comments:

Post a Comment

Post Top Ad