নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পরিবর্তন যাত্রা করতে আগামী ১১ ফেব্রুয়ারী কোচবিহারে আসছেন। আর সেই পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রবিবার কোচবিহারে এসে পৌছলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন্।
একুশের নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতো করে গুটি সাজাচ্ছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যেই কোচবিহারে আগামী ১১ তারিখ আসতে চলেছেন তিনি। তার আগে কোচবিহারে আসলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক মাননীয় অরবিন্দ মেনন্।
বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের সাংঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

No comments:
Post a Comment