মাঝরাতে আগুনে পুড়ে ছাই ছ'টি দোকান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 February 2021

মাঝরাতে আগুনে পুড়ে ছাই ছ'টি দোকান



নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: রাত ১ টা ২৫ নাগাদ হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো মছলন্দপুর স্টেশন এলাকায় । স্টেশনের নিচে মজুদ আবর্জনায় কোনও ভাবে আগুন লেগে দোকান গুলি তে আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করছে দোকান মালিক থেকে দমকল কর্মীরা। 


স্টেশন বাজার এলাকায় রাত পাহারায় থাকা কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ ও রেলপুলিশের কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। হাবড়া ও গোবরডাঙা থেকে দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে দমকল এসে আগুন নেভায়, তবে ততক্ষণে সব শেষ।  তবে সঠিক সময়ে দমকলকে খবর না দেওয়া গেলে গা লাগোও বহু দোকানের ক্ষতি হতে পারতো। 



ক্ষতিগ্রস্তরা জানিয়েছে দুটি চায়ের দোকান, দুটি ফলের দোকান, একটি রেডিমেট পোশাক তৈরির দোকান ও একটি বাদ্যযন্ত্রের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকান ও দোকানে থাকা মালপত্র মিলিয়ে ক্ষতি হয়েছে অন্তত দু লক্ষাধিক টাকার। আগুন লাগার পরে রেলের তরফে হাইটেনশন লাইন সহ স্টেশনের ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বনগাঁ থেকে শিয়ালদহ গামী প্রথম ট্রেন নির্ধারিত সময়ের প্রায় কুড়ি মিনিট দেরিতে ছাড়া হয় । তবে রেলের কি কি ক্ষতি হচ্ছে তা স্পষ্ট করতে পারেনি রেল।




No comments:

Post a Comment

Post Top Ad