নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: বাঙালির সেরা খেলা ফুটবল। ফুটবল খেলার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা ধূলার মান উন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর যুব কল্যাণ দপ্তরের পক্ষে এবং ইসলামপুর পৌরসভার সৌজন্যে ইসলামপুর পৌরসভা এলাকার বিভিন্ন ক্লাব গুলিকে ফুটবল দেওয়া হয় মঙ্গলবার।
এদিন ইসলামপুর পৌরসভায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসনিক বোর্ডের ২ সদস্য কৌশিক গুন ও গঙ্গেস দে সরকার এবং পৌরসভার বিভিন্ন প্রাক্তন কাউন্সিলরা। পৌরসভা প্রশাসনিক বোর্ডের সদস্য কৌশিক গুণ ও গঙ্গেস দে সরকার জানান, ইসলামপুর পৌরসভা এলাকার বিভিন্ন ক্লাবকে দুটি করে ফুটবল এদিন দেওয়া হয়েছে।
তারা বলেন মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এর আগে খেলাশ্রী মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাবকে ডেভলপমেন্টের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই অনুদান বিভিন্ন ক্লাবকে দিয়েছেন। তাছাড়া খেলোয়াড়দের জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছেন। ইসলামপুরে খেলাধুলার প্রগতির জন্য ফুটবল গুলি দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের উৎসাহিত করা হয়েছে। আগামীতেও পৌরসভা এই ধরনের পদক্ষেপ নেবে বলে তারা জানিয়েছেন।

No comments:
Post a Comment