নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাবড়া পুলিশের জালে গ্রেফতার দুষ্কৃতি। পুলিশ জানিয়েছেন, ধৃত দুষ্কৃতির নাম আব্দুল হামিদ মন্ডল, বয়স ৫৭ বছর। বাড়ী বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার বড়গোবড়া এলাকায়।
হাবড়া থানার পুলিশের কাছে রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে হাবড়া থানার কুমড়ো পঞ্চায়েত এলাকার গৌরবঙ্গ রোডের আমপাড়া মোড় এলাকায় এক ব্যক্তি একটি ব্যাগে করে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসেন মাটিয়া এলাকা থেকে। দেরি না করেই সেই আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই হাবড়া থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ মাঝবয়সী এক বিক্রেতা আব্দুল হামিদ মন্ডলকে ধরে ফেলে।
হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে হামিদকে গ্রেফতার করে সোমবার দুপুরে বারাসত আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে।

No comments:
Post a Comment