নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: আগামী ১১ই ফেব্রুয়ারি কোচবিহারে রাসমেলার মাঠে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার কোচবিহার জেলার বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বিশেষ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
এই সাইকেল র্যালি জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পাশাপাশি এই কর্মসূচি উপলক্ষ্যে এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বোস, বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব কোচবিহার রাস মেলার মাঠ পরিদর্শন করেন। আগামী ১১ ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সূচনা করতে কোচবিহারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিন কোচবিহার মন্দির মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহার রাসমেলার মাঠে অমিত শাহর সভার মধ্য দিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বলে বিজেপি সূত্রের খবর।
বিজেপির উত্তরবঙ্গের চতুর্থ পরিবর্তন যাত্রা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ২২ দিন ঘুরে মালদায় এই পরিবর্তন যাত্রার রথ সমাপ্তি হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আগামী ১১ই ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলার ময়দানে প্রায় লক্ষাধিক মানুষ যোগ দেবেন বলে বিজেপি সূত্রের খবর। তবে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের এই পরিবর্তন যাত্রা জনমানষে কতটা প্রভাব পড়বে সেই দিকে তাকে রাজনৈতিক মহল।

No comments:
Post a Comment