শান্তনু পান, ঝাড়গ্রাম: বামফ্রন্টের ডাকা বনধের মিশ্র সাড়া ঝাড়গ্রামে। বনধের দরুন ঝাড়গ্রাম জেলা শহরের কোন বেসরকারি বাসের দেখা নেই যদিও দু'একটি বাস সকালে দেখা গিয়েছিল। সকাল পর্যন্ত সরকারি বাসগুলি চলতে দেখা যায়। বনধের সমর্থনে ঝাড়গ্রাম শহরের বুকে মিছিল করতে দেখা যায় সিপিএম কর্মী সমর্থকদের।
স্বাভাবিক দিনের তুলনায় ঝাড়গ্রামের চিত্রটি একটু আলাদা। রাস্তা প্রায় ফাঁকা। কিছু ছোট যানবাহন ছাড়া অন্য কিছুর দেখা নেই। ঝাড়গ্রামের সবজি বাজার প্রায় স্বাভাবিক। রেল চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক আছে। যদিও ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর রাস্তার মধ্যে বালিশিরা গ্রামের কাছে পথ অবরোধ করেছেন সিপিএম কর্মী সমর্থকরা।
অপরদিকে ঝাড়গ্রামে শুভেন্দুর সভার পাল্টা সভা করতে আসছেন পার্থ চট্টোপাধ্যায়। সভার প্রস্তুতি প্রায় শেষ। তৃণমূলের দাবী সভা হবেই। কিন্তু হঠাৎ করে বামফ্রন্টের ডাকা বনধের দরুন একটা চাপা উত্তেজনা রয়েছে।

No comments:
Post a Comment