নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: গোপন সূত্র মারফৎ খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বেলপুকুর থেকে সাতটি উটকে উদ্ধার করল কুশমন্ডি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে পাচারকারীরা উট গুলিকে কুশমন্ডি ব্লকের একটি ফরেস্টে এনে জড়ো করে। যদিও পাচারের পূর্বেই পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উট গুলিকে উদ্ধার করে।
কুশমন্ডির স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, "বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় বিগত দিনেও বারবার কুশমন্ডিতে উট উদ্ধার করেছে পুলিশ। যদিও সংরক্ষণের অভাবে বহু উট বিগত দিনে থানাতেই মারা গেছে। তারা চান প্রশাসন উটগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করুক যাতে নতুন করে আর কোন উটের মৃত্যু না হয়।"
উট উদ্ধার প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানান, "গতকাল গভীর রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে ৭টি উট উদ্ধার করে। আমরা সমস্ত রিপোর্ট পাঠিয়েছি, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কে বা কারা অত্যাচার এর সাথে ও তদন্ত করা হচ্ছে।"

No comments:
Post a Comment