পথ দুর্ঘটনায় স্ত্রী সহ স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 February 2021

পথ দুর্ঘটনায় স্ত্রী সহ স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিনিধি, মালদা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষক দম্পতির। ঘটনায় আহত তাদের সাত বছরের এক শিশু কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। 



জানা গিয়েছে, মৃত স্কুল শিক্ষকের বাড়ী হরিপুর ব্লকের অঞ্চলের চোকসু গ্রামে। মৃত শিক্ষকের নাম জয়ন্ত বর্মন(৩৫), মৃত স্ত্রীর নাম তনুশ্রী বর্মন(২৮) এবং গুরুতর আহত হয়েছে তাদের সাত বছরের কন্যা। জানা গিয়েছে এবারের বিধানসভা নির্বাচনে ভোটের ডিউটি পড়েছিল তাই তিনি বৃহস্পতিবার ভ্যাকসিন নিতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরে। সেখান থেকে ফিরেই বাড়ী এসে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ইংরেজবাজার শহরের দিকে যাওয়ার পথে বুলবুলি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। 



প্রাথমিক সূত্রে জানা যায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে দম্পতির মৃতদেহ মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায় এবং আহত মেয়েটিকে মালদা থানার পুলিশ মৌলপুর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad