গ্রাম পঞ্চায়েতের আস্থা ভোট নিয়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা, তৃণমূল -বিজেপির স্লোগান পাল্টা শ্লোগানে উত্তপ্ত এলাকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 8 February 2021

গ্রাম পঞ্চায়েতের আস্থা ভোট নিয়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা, তৃণমূল -বিজেপির স্লোগান পাল্টা শ্লোগানে উত্তপ্ত এলাকা


নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনাবনগাঁর চৌবেড়িয়া -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আস্থা ভোট নিয়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা, স্লোগান পাল্টা শ্লোগান তৃণমূল -বিজেপির ।


বনগাঁর চৌবেরিয়া-১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস ১১ টি ও বিজেপি ৪ টি পায়। প্রধান হন তৃণমূলের বনানী নন্দী। কিছুদিন আগে মৃত্যু হয় প্রধানের স্বামী আলোক নন্দী তিনি পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। গত ১৮ জানুয়ারী ব্যক্তিগত কারণে পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ইস্তফা দেন বনানী নন্দী। 


সোমবার চৌবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আস্থা ভোটের দিন ঠিক হয়। বর্তমানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য- ৯ ও বিজেপির ৪ জন। পঞ্চায়েতের সামনে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস সদস্য, অন্যদিকে বিজেপি সদস্যদের শ্লোগানের উত্তপ্ত এলাকা। 

No comments:

Post a Comment

Post Top Ad